শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাটদের পরীক্ষা নেবে আমাদের স্পিনাররা, হুঙ্কার বাংলাদেশের স্পিন কোচ সুনীল জোশীর

নিউজ ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে উঠেই বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান বলেছেন, ভারতকে হারানোর ক্ষমতা রাখেন তাঁরা। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের সুরেই ‘টাইগার’দের ভারতীয় কোচ সুনীল জোশী বলছেন, ভারত শক্তিশালী দল। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ভারতকে হারানো মোটেও অসম্ভব নয়।

২ জুলাই ভারতের সামনে বাংলাদেশ। অন্য দিকে, বৃহস্পতিবার ‘টিম ইন্ডিয়া’র সামনে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহালিরা। ২ জুলাইয়ের আগে বাংলাদেশের আর কোনও ম্যাচ নেই। ‘বাংলার বাঘ’দের নজরে এখন শুধু ভারত-ম্যাচ। জোশী বলছেন, সাদা বলের ক্রিকেটে আমরা যে ভাল তা ইতিমধ্যেই প্রমাণ করেছি। আয়ারল্যান্ডে আমরা জিতেছি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের হারিয়েছি। গত তিন বছরে তিন বার আমরা ভারতকে হারানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।

সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ। পাকিস্তান এখন নখ-দাঁত হারিয়ে ফেলেছে। ভারতের সামনে দেখা হলেই মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান। বাংলাদেশ সেখানে মরিয়া লড়াই তুলে ধরছে ভারতের বিরুদ্ধে।

২০১৫ বিশ্বকাপের পরে ভারত গিয়েছিল বাংলাদেশ সফরে। সেখানে ওয়ানডে সিরিজে হার মানে টিম ইন্ডিয়া। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ হার মানে ভারতের কাছে। গত বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানেও বাংলাদেশকে হারায় ভারত। ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে জিততে জিততে হার মানে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের ঝড়ে ভারত বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নেয়।

সিমারদের পাশাপাশি ভারতীয় স্পিনাররাও বিপক্ষের পরীক্ষা নিচ্ছেন। শাকিব এখন দুরন্ত ছন্দে রয়েছেন। ব্যাট হাতে রান করছেন। বল হাতে তুলে নিচ্ছেন উইকেট। সুনীলের দাবি, ভারতের মতোই আমাদের দলে ভাল মানের স্পিনার রয়েছে। তা ছাড়া প্রতিটি দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। খুব কাছ থেকে এই ভারতীয় দলকে দেখেছি। ওদের বিরুদ্ধে খেলেছি। বিরাটদের বিরুদ্ধে কোথায় বল রখতে হবে, তা আমরা জানি।

ভারত-বাংলাদেশ ম্যাচের বল গড়ানোর আগেই কিন্তু পারদ চড়তে শুরু করে দিয়েছে।

  • সর্বশেষ