শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানফ্রান্সিসকোয় ই-সিগারেট নিষিদ্ধ

আব্দুর রাজ্জাক : ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোই প্রথম মার্কিন শহর যেখানে ইলেক্ট্রিক সিগারেট নিষিদ্ধ হতে যাচ্ছে। ধোঁয়া সৃষ্টিকারী এই সিগারেটটি মজুদ করা ও অনলাইন ব্যবসায়ীদের মাধ্যমে গ্রাহকদের কাছে সরবরাহ করার ওপর নিষেধাজ্ঞার বিলটি মঙ্গলবার সান ফ্রান্সিসকোর আইনসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিবিসি, এনডিটিভি

সান ফ্রান্সিসকো প্রশাসন জানায়, যতদিন ই-সিগারেটের উৎপাদকরা স্বাস্থ্যের জন্য এর উপকারিতা নিশ্চিত করতে না পারবে ততদিন এটি নিষিদ্ধ থাকবে।

ধোঁয়া বিরোধী অধিকার কর্মী ও সমালোচকরা বলছেন, ই-সিগারেটের দ্বারা কোনো ক্ষতি হয় কিনা এ ব্যাপারে বৈজ্ঞানিক তদন্তের প্রয়োজন নেই। ই-সিগারেট তরুণ-যুবকদের তামাকজাত সিগারেটের প্রতি আসক্তি সৃষ্টি করছে তাই এটি নিষিদ্ধ করা উচিৎ। এমনকি এই পণ্যের ওপর ইতোমধ্যেই বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন খাদ্য ও মাদক নিয়ন্ত্রণ প্রশাসন।

ক্যালিফোর্নিয়ার এই শহরে সবচেয়ে জনপ্রিয় ই-সিগারেট উৎপাদক হিসেবে পরিচিত জুল ল্যাবস। কোম্পানিটি জানায়, প্রশাসনের এমন সিদ্ধান্ত গ্রাহকদের আবারো সিগারেটের আসক্তিতে ফিরিয়ে নিয়ে যাবে। এবং সিগারেটের কালো-বাজার সৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে সান ফ্রান্সিসকো শহরের মেয়র লন্ডন ব্রিড আইনটিতে এখনো সই করেননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ১৮ বছরে নি”ে কেউ সিগারেট ক্রয় করতে পারে না। তবে ক্যালিফোর্নিয়াসহ বেশ কয়েকটি শহরে এই বয়সসীমা বাড়িয়ে ২১ করা হয়েছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়