শিরোনাম
◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে পাওয়ার প্রত্যাশায় বিএনপি নির্বাচন ও সংসদে, বললেন আমির খসরু

নুর নাহার : বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হয়েছেন। তিনি ৫৭ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী এস এম টি জামান কে হারিয়েছেন। বিবিসি বাংলা৭.৩০

গত ৩০ শে ডিসেম্বর নির্বাচনে এ আসনটিতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আলমগীর বিজয়ী হয়েও শপথ না নেয়ায় আসনটি শূণ্য হয়। এর ফলে সংসদে বিএনপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮টি।

সংসদে আওয়ামী লীগের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপির এই বিজয় কতটা গুরুত্ব বহন করে ?

জবাবে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি হচ্ছে বিএনপির একটি শক্তিশালী আসন। নির্বাচনে এখন মানুষের কোনো আস্থা নেই। আমরা গণতন্ত্রের স্বার্থে বা গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্যই নির্বাচনে এসেছি। কিন্তু জণগন নির্বাচন ব্যবস্থা বা কমিশনের ওপর সম্পূর্ন আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, আসলে এই সংসদের প্রতি তেমন কারো আস্থাও নেই। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যেটুকু ফাঁকা রয়েছে সেটুকু কাজে লাগিয়ে ব্যবহার করে আমাদের যে কয়েকজন সংসদে গেছেন তারা কিছু কথা বার্তা বলার চেষ্টা করবেন। কিন্তু সেটাতেও বাধা আসছে। আমরা চাচ্ছি যে, জণগনের নির্বাচিত সরকার দেশ চালাবে। আর নির্বাচিত সংসদ আইন প্রণয়ন করবে। এই চেষ্টা এখনো অব্যাহত আছে বলেই তো এখনো আমরা নির্বাচন ব্যবস্থায় আছি। তা নাহলে তো বিগত যে নির্বাচন হয়েছে দেশে বিদেশে কারো কাছেই তারা গ্রহন যোগ্যতা পাচ্ছে না।

তিনি আরো বলেন, একটি অনির্বাচিত সংসদ, অনির্বাচিত সরকার, যেখানে জণগন মালিকানা হারিয়েছে সেখানে এই প্রক্রিয়ায় তো দেশ চলতে পারে না। তার পরও যে সামান্য কয়েকজন সংসদে গেছেন তারা অনেকভাবেই বাধাগ্রস্থ হচ্ছেন। স্পীকারের ভূমিকা সব কিছু মিলে তো দেশে আসলে গণতান্ত্রিক কোনো ব্যবস্থাই নেই। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়