শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি বিনিয়োগে নতুন রেকর্ড, আগের বছরের চেয়ে বেশি ৬৮ ভাগ

নুর নাহার : ২০১৮ সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ৩৬১ কোটি ডলার। যা আগের বছরের চেয়ে ৬৮ ভাগ বেশি। ইনডিপেনডেন্ট টিভি-১৪.০০
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে বিডার ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ২০২১ সাল নাগাদ ইজ অব ডুয়িং বিজনেস সূচকে ৫০ এর মধ্যে আসবে বাংলাদেশের অবস্থান।

টানা ৩ বছর ধরে কমছে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ প্রবাহ। ২০১৮ সালে বিশ্বে ১৩ শতাংশ কমে যায় এর পরিমাণ। আর এসময় বাংলাদেশের চিত্র ভিন্ন। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে রেকর্ড পর্যায়ের অগ্রগতি করেছে বাংলাদেশ।

জাতিসংঘের প্রতিবেদন বলছে, গত বছর দেশে এফডিআই বেড়েছে ৬৮ শতাংশ। দেশে বিদ্যুৎ ও পোশাক শিল্প খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ আকর্ষণের ফলে এ অগ্রগতি হয়েছে।

বিদেশি বিনিয়োগে প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগ আইনের সংস্কার করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, ২০২০ বা ২০২১ সালের মধ্যে আমরা চেষ্টা করবো যাতে ইজ অব ডুয়িং বিজনেস র‌্যাংকিংয়ে ৫০ শতাংশে আসতে পারি। আমরা লক্ষ্য স্থির করেছি এর জন্য খুব সতর্ক থাকতে হবে সবাইকে।

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো আরও বড় আকারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে বলে মনে করেন আলোচকরা। তাগিদ দেন এ বিষয়ে বিভিন্ন দেশের সফলতাগুলো গ্রহণ করার।

আঙ্কটাডের প্রতিবেদন অনুসারে বিশ্বের কম উন্নত দেশগুলোর মধ্যেও সবচেয়ে বেশি এফডিআই প্রবাহ বেড়েছে বাংলাদেশে। আবার, দক্ষিণ এশিয়ায় ২০১৮ সালে আগের বছরের তুলনায় বিদেশি বিনিয়োগে মাত্র ৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও বাংলাদেশের হয়েছে ৬৮ শতাংশ। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়