শিরোনাম
◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে! ◈ খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লক্ষ ৩৬ হাজার বছর  পর ফিরে এলো অ্যালডব্রা রেল

খালিদ আহমেদ : অ্যালডব্রা রেল এক প্রকার পাখি। অনেকটা মুরগি আর বকের মত দেখায়। এদের সাদা লম্বাটে গলা আর গোলাকার ছোট চেহারা। এই পাখিটি হাজার হাজার বছরের প্রাচীন।

এই প্রজাতির পাখি আজ থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে। সম্প্রতি এই পাখিটিকে আবার দেখা গেছে ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তৎসংলগ্ন অঞ্চলে ।শুধু তাই নয়, এই অঞ্চলগুলো অ্যালডব্রা অ্যাটল পাখিতে ভরে গিয়েছে।

বিবর্তনের এই ধারাকে ইটারেটিভ এভেলিউশন বলে ব্যাখ্যা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাজার হাজার বছর পর প্রাকৃতিক নিয়মেই পৃথিবীর বুকে ফিরে এসেছে এই প্রজাতির পাখি।

জুলজিক্যাল জার্নাল অব দ্য লিনেন সোসাইটি নামের একটি আন্তর্জাতিক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল অঞ্চলে এই পাখির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। তাই এই প্রজাতির নাম রাখা হয় অ্যালডব্রা রেল।

দীর্ঘ গবেষণার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ অ্যান্ড ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম-এর গবেষকদের দাবি, বর্তমানে ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তাতসংলগ্ন অঞ্চলে যে পাখিদের আধিক্য লক্ষ্য করা গেছে সেগুলো প্রায় দেড় লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অ্যালডব্রা রেল।

মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই ভাবে বিবর্তনের মাধ্যমে একই প্রজাতির অবলুপ্তির পরও ফিরে আসার ঘটনা বিরল হলেও প্রথম নয়। পৃথিবীর বিবর্তনের ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়