শিরোনাম
◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৯:০৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে সফরাজদের যে বার্তা দিলেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিবেশি প্রতিদ্ব›দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তার আগেই জাতীয় দলের জন্য বার্তা দিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান টুইটারে বলেন, ‘যখন আমি নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন জানতাম ক্রিকেটে সফল হওয়ার জন্য ৭০ শতাংশ প্রতিভা ও ৩০ শতাংশ মানসিক শক্তি লাগে। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারের অন্তিম লগ্নে আমার মনে হয় ক্রিকেটে সফল হওয়ার জন্য দু’টিই ৫০ শতাংশ করে লাগে। কিন্তু এখন আমার মনে হয় ৬০ শতাংশ মানসিক শক্তি ক্রিকেট খেলার জন্য দরকার হয়। আমার বন্ধু সুনীল গাভাস্কার আমার সঙ্গে এই ব্যাপারে সহমত পোষণ করে।’

দলকে বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘আজকের ম্যাচে যে দল মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই ম্যাচ বের করতে পারবে। আমরা সরফরাজের মতো একজন শক্তিশালী অধিনায়ককে পেয়েছি। আশা করি সরফরাজ ও তার দল আজকে নিজের সেরাটা মাঠে দিতে পারবে।’

দলকে চাঙ্গা করার জন্য ইমরান বলেছেন, ‘মাঠে নেমে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা এলেই হেরে যাওয়ার ভয় মনে ঢুকে পড়বে। আজ মাঠে স্পেশালিস্ট ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে মাঠে নামতে হবে যারা এই চাপ কাটিয়ে উঠে মাঠে ভাল পারফরম করতে পারবে।’ টসে জিতলে সরফরাজদের আগে ব্যাট করে নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।

তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘খেলায় হার জিত থাকবেই এটা নিয়ে যেন দল কিছু না ভাবে। মাঠে নেমে ভাল পারফর্ম করতে হবে। এরপরে যদি দল হেরেও যায় সেটা স্বীকার করে নিতে হবে।’

  • সর্বশেষ