শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-রাশিয়া তদন্তের সমাপ্তি ঘোষণা করে পদত্যাগ করলেন রবার্ট মুলার

লিহান লিমা: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ আঁতাত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। এদিন মুলার স্পষ্ট করেন, ট্রাম্প প্রচারণা শিবিরের সঙ্গে কোন রুশ আঁতাত হয় নি। বিবিসি, সিএনএন

ভাষণের শুরুতেই ট্রাম্প-রাশিয়া তদন্তের সমাপ্তি ঘোষণা করে মুলার বলেন, ‘অ্যার্টনী জেনারেল তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। আজ থেকে বিশেষ তদন্ত কর্মকতার অফিস আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করছি ও আমি ডিপার্টমেন্ট অব জাস্টিস থেকে পদত্যাগ করছি।’ ২২ মাসের দীর্ঘ তদন্ত প্রতিবেদন নিয়ে মুলার বলেন, ‘রাশিয়া আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। এটি সব আমেরিকানদের জন্য উদ্বেগের। রাশিয়ার সেনাবাহিনী আমাদের নির্বাচনি ও রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একের পর এক হামলা করেছে। তারা ব্যক্তিগত তথ্য চুরি করে উইকিলিকসের মতো সংস্থাগুলোতে সেগুলো প্রকাশ করেছে।’

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন না করা প্রসঙ্গে মুলার বলেন, ‘আমার দপ্তরের পূর্ণ বিশ্বাস রয়েছে প্রেসিডেন্ট কোন অপরাধ করেন নি।’ এই সময় তিনি স্পষ্ট করেন, ‘এমনকি প্রেসিডেন্ট যদি অপরাধ করেও থাকেন, ডিপার্টমেন্ট অব জাস্টিস এর নীতি অনুযায়ী, দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টের বিরুদ্ধে কোন ফেডারেল অভিযোগ দায়ের করা যাবে না। এটি অসাংবিধানিক।’

এই সময় মুলার স্পষ্ট করে দেন, এই তদন্ত প্রতিবেদন দিয়ে দ্বিতীয়বার আর কথা বলবেন না তিনি। সেটি হোক বিচার বিভাগ কিংবা কংগ্রেসে। এর আগে অনেক মার্কিন আইনপ্রণেতা মুলারকে কংগ্রেসে সাক্ষ্য দেয়ার কথা বলেছিলেন।

  • সর্বশেষ