শিরোনাম
◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনা বৈধ করতে ভরিতে ১ হাজার টাকা করারোপ করলো জাতীয় রাজস্ব বোর্ড

স্বপ্না চক্রবর্তী : অবৈধ প্রতি ভরি সোনা বৈধ করতে কর দিতে হবে ১ হাজার টাকা। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে (হীরা) ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রূপায় ৫০ টাকা কর দিতে হবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুদ করা সোনা, রূপা ও হীরা সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে। স্বর্ণ ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়াসহ রিটার্ন দাখিল করতে হবে। এই প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে। শর্তগুলো হলো ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হিরা সম্পর্ক ঘোষণা দিয়ে কর দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়