শিরোনাম
◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি,৮মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন

এইচ এম জামাল: রাঙ্গামাটি জেলায় কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়েছে। এতে প্রায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাসস

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েকদিনের বৃষ্টিতে হ্রদের বর্তমান পানি পরিমাণের তুলনায় ১ফুট চার ইঞ্চি মিন সি লেভেল (এমএসএল) বৃদ্ধি পেয়েছে। যে কারণে ৮ মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সূত্র জানায়, সাম্প্রতিককালে বৃষ্টিহীনতার কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ৭১ ফুট এমএসএল-এর নীচে নেমে আসে। এতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে লেকে পানি কমে যাওয়ায় ৫টি জেনারেটরের মধ্যে ৪টি বন্ধ রাখা হয়। গত কিছুদিন শুধুমাত্র ১ নম্বর জেনারেটর থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল। তবে গত কয়েকদিন রাঙ্গামাটিতে কাঙ্খিত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এক দশমিক শূন্য ৪ ফুট এমএসএল বাড়ায় দেশের বৃহত্তম এই জলবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ব্যবস্থাপক এটিএম আবজ্জুর জাহের এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হওয়ায় হ্রদের পানি বেড়েছে এবং এ কারণে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

  • সর্বশেষ