শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা পেট চালান জুতো সেলাই করে

শেখ নাঈমা জাবীন : বাংলাদেশ স্বাধীন করেছেন কিন্তু জীবন যুদ্ধে তিনি এখনও পরাধীন। কাজী আবদুল বারিক; বয়সের ভারে ন্যূব্জ এই মুক্তিযোদ্ধা এখনও জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করেন। স্বাধীনতার এতগুলো বছর পার করেও তাঁর ভাগ্যে জোটেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। পাননি রাষ্ট্রীয় ভাতা। সংসারে অভাব এতটাই যে, জুতো সেলাই করে সংসার চালাতে হচ্ছে আবদুলকে। এমনই খবর প্রকাশ করেছে বাংলাদেশের সময় এখন নিউজ পোর্টাল। আজকাল

কুষ্টিয়ার দেশোয়ালী পাড়ার রামচরণ চৌধুরী রোডে মেয়ের বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকেন আবদুল। জন্ম ১৯৪২ সালে। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে। সবাই বিবাহিত। তাই স্ত্রী আসমা খাতুনকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন তিনি। স্ত্রী আবার অসুস্থ। টাকার অভাবে চিকিৎসাও রয়েছে আটকে।

স্বাধীনতা সংগ্রামে ৮ নম্বর সেক্টর থেকে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন আবদুল। ভারতের বিহারের অন্তর্গত চাকুলিয়া থেকে ক্যাপ্টেন গৌর সিংয়ের নেতৃত্বে তিনি তৃতীয় ব্যাচে মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ নেন। কুষ্টিয়ার দর্শনার উথলি ও আলমডাঙ্গা সহ নানা প্রান্তে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর সহযোদ্ধারা অনেকেই মারা গেছেন। আবার অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। তাঁদের বর্তমান ঠিকানা আবদুলের কাছে নেই। প্রশাসনের যুক্তি, মুক্তিযোদ্ধা হিসেবে সকল কাগজপত্র না থাকায় তিনি স্বীকৃতি পাননি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়