শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু উন্নত বিশ্বে নয় বাংলাদেশও অপ্রয়োজনীয় প্লাস্টিক পাঠিয়ে দিচ্ছে মালেয়শিয়ায়

আসিফুজ্জামান পৃথিল : বাংলাদেশ থেকে পাঠানো অব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য খুঁজে পেয়েছে মালেয়শিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার ৯টি প্লাস্টিকভর্তি কন্টেইনারের একটি যা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিলো, গণমাধ্যমের সামনে খোলা হয়। কন্টেইনারটির সামনে পুন:ব্যবহারযোগ্য প্লাস্টিক খাকলেও পেছনে রাখা ছিলো নষ্ট সিডি। বহুদিন ধরে উন্নতদেশগুলো মালেয়শিয়াকে নিজেদের বর্জ্যরে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে। স্ট্রেইট টাইমস, দ্য স্টার অনলাইন।

এটি পাওয়ার পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে মালেয়শিয়া সরকার। এই সম্মেলনে দেশটির জ্বালানী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ইয়েও বে ইন বলেন, ‘আমি বড় ধরণের ধাক্কা খেয়েছি। সামনের দিকে বৈধ বর্জ্য রাখা ছিলো। এর পেছনে ছিলো অবৈধ বর্জ্য। আমি আশা করি এ ধরণের ঘটনা আর ঘটবে না।’ বাংলাদেশ ছাড়া অন্য কন্টেইনারগুলো এসেছে জাপান, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও চীন থেকে। সবগুলো কন্টেইনারেই এ ধরণের বর্জ্য ছিলো। মন্ত্রী জানান, মালেয়শিয়া ১০টি কন্টেইনারে করে মোট ৪৫০ টন বর্জ্য ফেরত পাঠাবে।

মন্ত্রী আরো জানিয়েছেন, বর্জ্যভর্তি ৫০টি কন্টেইনারের পরীক্ষা চলছে। এগুলোর সবগুলোতেই অবৈধ বর্জ্য আছে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে মোট ৬০ কন্টেইনারের ৩ হাজার টর বর্জ্য বিভিন্ন দেশে ফেরত পাঠানো হবে। এখ নপর্যন্ত ১২৩টি কনেইনার পরীক্ষা করে দেখার জন্য চিহ্নিত করে রেখেছে মালেয়শিয়া সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়