শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি তিন দিনের সফরে বুধবার ভারত যাচ্ছেন, যোগ দেবেন মোদীর শপথ অনুষ্ঠানে

বাশার নূরু : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার ভারতে যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। তিনি বলেন, শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়