শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকালও ৯ ঘণ্টা গ্যাস থাকবেনা

শাহীন চৌধুরী: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএসের আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। এ কারণেই আগামীকাল বুধবার কাজটি করা হবে। তিনি আরও বলেন, গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময়সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্প চাপে গ্যাস পাবেন। সাময়িক এ অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

  • সর্বশেষ