শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিদ ম্যুরে জেল ম্যানের জীবনাবসান

সুস্মিতা সিকদার : পদার্থের অতি ক্ষুদ্র মৌল কণার অস্তিত্বের আবিষ্কারক, নোবেল বিজয়ী বিজ্ঞানী ম্যুরে জেল ম্যানের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন অন্যতম বিশিষ্ট পদার্থবিদ। ইয়ন

১৯৬০ সালে পদার্থের ক্ষুদ্র কণা সম্বন্ধে ম্যুরে একটি তত্ত¡ উদ্ভাবন করেন। তিনি জানান, অতিপারমাণবিক কণা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে জোড়া সাব ইউনিট তৈরী হয়। তিনি এর নাম দেন ‘কোয়ার্কস’। কণাগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আটভাগে শ্রেনী বিন্যাস করেন। তিনি এর নাম দেন ‘এইট ফোল্ড ওয়ে’। তার এই উদ্ভাবনের জন্য ১৯৬৯ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

দ্য স্কুল’স ওয়াল্টার ব্রæক ইনস্টিটিউট ফর থিওরিটিক্যাল ফিজিকস এর ক্যালটেক ও ডিরেক্টর প্রফেসর হিরোসি ওগুরি বলেন, ড. জেল ম্যানের স্বচ্ছ ও গভীর অর্ন্তদৃষ্টি তার গবেষণাকে এক অনন্য মাত্রায় পৌছে দেয়। কণা পদার্থ বিজ্ঞানে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিজ্ঞানী ম্যুরে জেল ম্যান ১৯২৯ সালের ১৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা প্রেরণায় পদার্থ বিজ্ঞান অধ্যয়ন করেন এবং ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৫১ সালে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়