শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদের বললেন, এবার ঈদযাত্রা সহজ ও স্বস্তির হবে

আবুল বাশার নূরু: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়। তবে গাজীপুরে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। রবিবার দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলে দিয়েছি, গাজিপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না। এখানে কিছুুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া, বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়। সড়ক পথে একটা স্বস্তিদায়ক যাত্রা যেন নিশ্চিত করতে পারি, সে জন্য এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে।

তিনি বলেন, বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।

মন্ত্রী বলেন, বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি। ঈদের সময় বিআরটিসিতে ভাড়া বেশি আদায়ের অভিযোগ আছে। সরকারি গাড়িতে যদি এমন হয়, তাহলে বেসরকারি গাড়ির কী হবে?

বিএনপি যদি সহিংস রাজনীতি করে তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া বলেন, গত ২০ মে থেকে বিআরটিএ’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৭ মে থেকে স্পেশাল সার্ভিস শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়