শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিভিন্নস্থানে ঝুঁকিপূর্ণ স্কুলভবন সংস্কারে মিলছে না বরাদ্দ

এইচ এম জামাল: দেশের অনেক ঝুঁকিপূর্ণ স্কুলভবনে চলছে শিক্ষা কার্যক্রম। নতুন স্কুল নির্মাণ এবং সংস্কারের জন্য আবেদন করলেও মিলছে না বরাদ্দ। বিদ্যালয় সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। ইন্ডিপেনডেন্ট টিভি

দেশের প্রথম ডিজিটাল উপজেলা যশোরের শার্শায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। অনেক স্কুলেই ক্লাস নেয়া হচ্ছে খোলা মাঠে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী।

হবিগঞ্জের ৮টি উপজেলার ২১০টি প্রাইমারি স্কুলভবনে ফাটল দেখা দিয়েছে। জরাজীর্ণ অনেক ভবন পরিত্যক্ত ঘোষণা হলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পরিত্যক্ত ও ঝুকিপূর্ণ ভবনে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। কোমলমতি শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকছেন অভিভাবকরাও।

খাগড়াছড়িতে বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য বারবার আবেদন করেও কোন লাভ হচ্ছে না বলছেন শিক্ষকরা। তবে, সংস্কারের জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নতুন ভবন নির্মাণ করে এলাকায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি দীর্ঘ দিনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়