শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ২৯০ অভিবাসী উদ্ধার

আহমেদ শাহেদ : ভ‚মধ্যসাগরের লিবিয়া উপক‚ল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে লিবিয়ার নৌবাহিনী জানায়, ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে সাগরে তিনটি নৌকা অকেজো হয়ে পড়ার খবর জানায়। বৃহস্পতিবার লিবিয়ার কোস্ট গার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে করে নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে বেড়াচ্ছিলেন।

শুক্রবার লিবীয় নৌবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে ৮৭ জন অভিবাসী ছিলেন। এদের মধ্যে ছয় জন নারী ও এক শিশু ।

এর আগে লিবীয় কোস্ট গার্ড আরও দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়েছে। তিনটি নৌকাতে থাকা বেশির ভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৭ বাংলাদেশি নাগরিক। এরপর ভ‚মধ্যসাগর পাড়ি দেয়ার বিষয়টি নতুন করে সবার সামনে আসে। নিহতদের সঙ্গে থাকা ১৫ জন বাংলাদেশি নৌকাডুবি থেকে বেঁচে যান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়