শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ

শেখ নাঈমা জাবীন : আপনি কি সফল? পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে, আত্মিক শান্তিতে আপনি তৃপ্ত। চার পাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না। কিন্তু এসবের মধ্যেই আপনি টের পান, ঈর্ষার কিছু সবুজ চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলতেও পারেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের ঈর্ষা গোপন। এঁদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না। মনস্তত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’ জানাচ্ছে, কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাতুরদের। এবেলা

এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে এই লক্ষণগুলি
১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি খোশামুদে মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বাসা।
৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।
৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান! এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন।
৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কা- ঘটাচ্ছেন।
৬. কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়