শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানবাহনে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে রুল জারি

এসএম নূর মোহাম্মদ : মোটরযান আইন অনুসারে যানবাহনে অগ্নিনির্বাপণ যন্ত্র বসানোর পরিপত্রটি বাস্তবায়নে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।

সড়ক ও সেতুসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএ’র চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে আইনজীবী আবুল বরকত মোহাম্মদ সাজ্জাদ আল বারি এ রিটটি করেন।

রিটকারীর আইনজীবী সৈয়দ মিছবাহুল আনওয়ার বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিধান অনুসারে বিআরটিএ থেকে রুট পারমিট নেয়ার সময় যানবাহনে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করতে ২০১৭ সালে পরিপত্র জারি করা হয়। কিন্তু এর কার্যকর প্রয়োগ না থাকায় রিট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়