শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর এখন লেবু গ্রাম নামে পরিচিত

ফাতেমা ইসলাম : টাঙ্গাইলে দিন দিন বাড়ছে লেবুর আবাদ। জেলার পাহাড়ি এলাকার কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লেবু চাষ। সখিপুর, কুতুবপুরসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠে মাঠে এখন শুধু লেবু বাগান। চ্যানেল আই

টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর গ্রামটি এখন লেবুর গ্রাম নামে বেশি পরিচিত। এ গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধু লেবুর বাগান। লেবু চাষি আবদুল লতিফের বাবা একসময় সাইকেলে করে লেবু বিক্রি করলেও এখন ট্রাকে করে লেবু পাঠাচ্ছেন দেশের অন্যান্য অঞ্চলে। রোজা উপলক্ষে এখন লেবুর দামও পাওয়া যাচ্ছে ভালো।

লেবু চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। নেই রোগবালাইয়ের ঝামেলা। লেবু গাছ দীর্ঘদিন ধরে ফল দেয়। তাই অন্যান্য ফসলের চেয়ে কৃষকের কাছে লেবু লাভজনক হয়ে উঠেছে।

চলতি মৌসুমে টাঙ্গাইলে লেবুর আবাদ হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে সখিপুর, ঘাটাইল ও মধুপুর অঞ্চলে।

টাঙ্গাইলের মাটি ও আবহাওয়া লেবু আবাদের জন্য উপোযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে উৎপাদিত লেবু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্পাদনা : এইচএম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়