শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবদান স্বীকার করতেই বাবা মা দুইয়ের নাম সংযোজনে হাইকোর্টে লড়ছি , বললেন জোবাইদা পারভিন

কেএম নাহিদ: পরিচয়ের ক্ষেত্রে কেনো বাবার নামের পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করা হবে না কেনো, তা সরকারকে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়টি কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইদা পারভিন। তিনি মঙ্গলবার বিবিসি’র সঙ্গে সাক্ষাতকারে বলেন, বর্তমানে নারীর সাম্যও সমতা প্রয়োজন। ২০০০ সালে একটা প্রজ্ঞাপন জারি হওয়া সত্তে¡ও সেটা সকল ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। কোনো কেনো ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সকল ক্ষেত্রে হচ্ছে না। ফলে আমরা সর্বত্র বাধ্যতামূলক বাবার নাম লিখছি, মায়ের নাম এখানে আসছে না।

তিনি বলেন, আমি মনে করি মায়ের অবদান আছে সন্তানের জন্য, সন্তান সমাজের ভবিষ্যৎ সেই সন্তানই সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। সেখানে বাবার নামের পাশাপাশি মায়ের নামও থাকা উচিত।

তিনি আরো বলেন, সমাজ সেখানে একটা পঙ্গুত্ব অর্জন করে আছে। মায়ের সম্মানটা সঠিকভাবে দিলেই, সমাজে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। বাবার নামে সঙ্গে মায়ের নাম থাকাটা একটা স্বীকৃতি নারী সমাজের জন্য। দেশের নারীরা অনেক এগিছে আজ তারা অর্থনীতিতে ও অনেক অবদান রাখছে। সেই ভাবে তাদের মূল্যায়ন করা হচ্ছে না সমাজে। কারণ সে তার লিগ্যাল অভিাভাবক নয়। যখন নারী তার লিগ্যাল অভিভাবকত্ব পাবে, সমাজ, পরিবারে নারীর অগ্রগতির একটা ধাপ বেড়ে যাবে, হাইকোর্ট এ রুলে সরকার মানতে বাধ্য । সম্পাদনায়: কায়কোবাদ মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়