শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাহা ফেল ইমরান খানের মাস্টারপ্লান, তৈলভান্ডারের খোঁজ পেল না পাকিস্তান

ফাতেমা ইসলাম : ঘটা করে শুরু হয়েছিলো খোঁজ। তবে শেষমেশ পর্বতের মূষিক প্রসব। পাকিস্তান উপক‚লে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান পাওয়া গেলো না। রবিবার পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংবাদ প্রতিদিন
করাচি উপক‚লের কাছে আরব সাগরে প্রাকৃতিক জ্বালানির ভান্ডার খুঁজে পাওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই তেল ও গ্যাস ভান্ডারের উপর নির্ভর করেই চরম আর্থিক দুরবস্থা থেকে বের করে আনার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেদিক থেকে তাঁর জন্য এটি একটি বড় দুঃসংবাদ। তেল বা গ্যাস ভান্ডারের সন্ধান না মেলায় করাচির কাছে গভীর সমুদ্রে কেকরা-১-এ খননকার্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পেট্রোলিয়াম বিষয়ক বিশেষ উপদেষ্টা নাদিম বাবর। উল্লেখ্য, বিখ্যাত মার্কিন তেল উৎপাদন সংস্থা এক্সোন মোবিল, ইতালির ইএনআই-সহ একাধিক সংস্থা খননকার্যে যুক্ত ছিলো।

বাবর জানিয়েছেন, কেকরা-১ (ইন্ডাস জি-ব্লক)-এ প্রায় ৫ হাজার ৫০০ মিটারেরও বেশি খননকাজ সম্পূর্ণ হয়েছে। তবে মেলেনি জ্বালানির সন্ধান। পরিত্যক্ত এই খনন প্রকল্পের জন্য ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে। উল্লেখ্য, গত মার্চেই ইমরান খান ঘোষণা দিয়েছিলেন যে, পাকিস্তানকে আর তেল আমদানি করতে হবে না। কারণ, করাচি উপক‚লের কাছেই গভীর সমুদ্রে তৈলভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। উল্লেখ্য, প্রায় ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়