শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুললো লাজিও

স্পোর্টস ডেস্ক : রোমের অলিম্পিক স্টেডিয়ামে আটলান্টার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে কোপা ইতালিয়ার শিরোপা নিজেদের করে নেয় লাজিও। মিলিনকোভিচ-স্যাভিচ আর কোরেয়ার শেষ দশ মিনিটের দুই গোলে চ্যাম্পিয়নের মুকুট পড়ে বিয়ানকোসেলেস্তিরা।

ম্যাচের শুরুটা হয় আটলান্টার বলের দখল নিয়েই। ২৫ মিনিটে মার্তেন দি রুনের বাঁকানো ফ্রি-কিক লাজিও’র পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে জাপাতার শটও ঠেকিয়ে দেয় লাজিও রক্ষণভাগ। প্রধমার্ধে আর গোল পায়নি দু’দলের কেউই।

বিরতির পর লাজিও গোলরক্ষক টমাস স্ত্রাকোশাকে দারুণ এক সেভে বাধ্য করেন টিমোথি কাস্টাগনে। ৭৬ মিনিটে আবারো কাষ্ঠকাণ্ডে গোল বঞ্চিত হয় আতালান্তা। ৭৯ মিনিটে লুইস আলবার্তোর বদলি হিসেবে নামার তিন মিনিটের মধ্যেই ম্যাচের গোল খরা কাটান সার্জেল মিলিনকোভিচ-স্যাভিচ। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা লুকাস লিভা’র বাঁকানো কর্নার কিক জালে জড়িয়ে লাজিওকে লিড এনে দেন এ সার্বিয়ান মিডফিল্ডার।

৯০ মিনিটে জোয়াকিন কোরেয়ার গোলে ২-০ তে জয় নিশ্চিত করে লাজিও। বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে আতালান্তার স্বপ্ন চুরমার করে ইতালিয়ান শিরোপা নিজেদের করে নেয় লাজিও স্ট্রাইকার।

  • সর্বশেষ