শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠান্ডা পানি পানে হতে পারে ভয়ানক বিপদ!

ডেস্ক রিপোর্ট : বর্তমানে গরমে হাঁসফাঁস করছে সবাই। এই গরমে ঠান্ডা পানি যেন অমৃতসম। গরমে প্রাণ জুড়িয়ে দিতে ঠান্ডা পানির বিকল্প নেই। কিন্তু জানেন কি, ঠান্ডা পানি পানে আপনার ভয়ানক বিপদ হতে পারে।

১. অনেকেই খাওয়ার পর ঠান্ডা পানি পান করেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ, এর ফলে শ্বাসনালীতে অতিরিক্ত পরিমাণে শ্লেষ্মার আস্তরণ তৈরি হয়, যা থেকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

২. মাত্রাতিরিক্ত ঠান্ডা পানি পানের ফলে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে।

৩. অতিরিক্ত ঠান্ডা পানি পানে আমাদের স্বাভাবিক পরিপাকক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ফলে হজমের মারাত্মক সমস্যা হতে পারে।

৪. শরীরচর্চা বা কায়িক পরিশ্রমের পর ঠান্ডা পানি পান করা ঠিক নয়। এর ফলে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত ঠান্ডা পানি পানে দাঁতের ভেগাস স্নায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এই ভেগাস স্নায়ু আমাদের স্নায়ুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়ে ওঠে। ফলে আমাদের হৃদযন্ত্রের গতি অনেকটা কমে যেতে পারে।
সূত্র : বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়