শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিমালয়ের রং বদলানো নিয়ে ভয়ের কারণ জানালেন এক বিচারপতি

মাকসুদা লিপি: তুষারশুভ্র হিমালয় তার রং হারাচ্ছে এমনটাই আক্ষেপ করেছেন পাঞ্জাব ও হরিয়ানার হাইকোটের্র বিচারপতি রাজীব শর্মা। চন্ডীগড়ে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক ‘ডায়ালগ অন হিমাললিয়ান ইকোলজি’ অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় এই কথা বলেন রাজীব শর্মা। এবেলা

আবহাওয়ার পরিবর্তন নিয়ে সারা বিশ্বেই আলোচনা চলছে গত কয়েক বছর ধরে। এই পরিবর্তনের প্রতিফলন মানুষের স্বাস্থ্যের পাশাপাশি ছাপ ফেলেছে কৃষিকার্যেও। এবং সব থেকে আশঙ্কার ব্যাপার, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রূপ বদলে যাচ্ছে হিমালয়েরও।
বিচারপতি রাজীব শর্মার কথায়, এক সময়ে হিমালয় বললেই চোখের সামনে ভেসে উঠত তুষারাবৃত পর্বতশৃঙ্গ। কিন্তু বর্তমানে সেই সাদা রং ধূসর হয়ে যাচ্ছে।

মোট ৮টি দেশকে ঘিরে রেখেছে হিমালয়। কিন্তু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে এই পর্বতমালার হিমবাহগুলি খুবই তাড়াতাড়ি গলে যাচ্ছে। হিমালয়ের বেশ কিছু অঞ্চলে চাষের জলের জন্য ব্যবহৃত হয় পাহাড়ের বরফ-গলা জল, যেমন উত্তরাখন্ড। কিন্তু গত কয়েক বছর ধরেই সেই জলের পরিমাণ কমে গিয়েছে বলে জানান রাজীব শর্মা। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষিকার্য।

  • সর্বশেষ