শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে জুতা প্রদর্শন

রংপুর প্রতিনিধি : মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদ থেকে জুতা প্রদর্শন করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর লালবাগ মোড়ে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার এবং স্থায়ী চাকরিচ্যুত করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূণ্যভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার, স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

গত শুক্রবার গণমাধ্যমে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্তির খবর প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে রংপুরবাসী।

  • সর্বশেষ