শিরোনাম
◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিল হ্যাকাররা

মুসবা তিন্নি : সম্প্রতি ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য। সম্প্রতি এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছিলো। এই তালিকায় ‘ইন্ডাস্ট্রি, ‘রেসিউমে আইডি'সহ ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের নাম ঠিকানা ও বর্তমান মাইনে জানা গেছে। এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই তালিকায়। এনডিটিভি

খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে হ্যাকাররা। ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ' নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে। এই তালিকা ফিরে পেতে ওই হ্যাকার গ্রুপের সঙ্গে যোগাযোগ করার বার্তা দেয়া হয়েছে। এই ধরনের বিশাল পরিমাণ ব্যক্তিগত তথ্যসহ তালিকা হ্যাকারদের কাছে যাওয়ায় এতো মানুষের ব্যক্তিগত সুরক্ষা বিশাল প্রশ্নচিহ্নের সামনে পরেছে।

ডায়াচেঙ্কো জানিয়েছেন, এই তালিকার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এর সাথে যোগাযোগ করেছিলেন। তবে ৮ মে পর্যন্ত একইভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখল নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ১ মে খুঁজে পাওয়া গেলেও ২৩ এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।

  • সর্বশেষ