শিরোনাম
◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ◈ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু ◈ আর্জেন্টিনা দ‌লের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার ◈ কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ ◈ দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’শো গ্রাম নিমপাতায় জৈব কীটনাশক, ঠেকাবে ‘শয়তান’ মাকড়

ফাতেমা ইসলাম : কৃষিতে নিম দ্রবণের জৈব কীটনাশক হিসেবে ব্যবহার বাড়ছে। এই উপকারি নিম দ্রবণ চাষিরা বাড়িতেই তৈরি করতে পারবেন। খরচ নেই বললেই চলে। এর জন্য লাগবে মাত্র ২০০ গ্রাম নিমপাতা। বর্তমান

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনাথ মণ্ডল বলেন, নিমপাতা ভালোভাবে থেঁতো করে তার পর বেঁটে নিতে হবে। এই বাঁটা নিমপাতা ১০ লিটার পানিতে মেশাতে হবে। এর পর তাতে মেশাতে হবে ৩-৫ গ্রাম নরম যেকোনও সাবান বা ডিটারজেন্ট। তারপর ওই দ্রবণকে ভালোভাবে নোড়ে কাপড় দিয়ে দ্রবণটি ছেঁকে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে নিম দ্রবণ।

তাঁর বাড়ির প্রায় ১২টি নারকেল গাছের জন্য মাকড়ের আক্রমণ প্রতিরোধে তিনি এই নিম দ্রবণ ব্যবহার করে ভালো ফল পেয়েছেন। এছাড়া তাঁর ৪ বিঘার লঙ্কার খেতে মাকড়ের আক্রমণ হওয়ায় সেখানেও নিম দ্রবণ ব্যবহার করে সুফল পান। শুঁয়োপোকা, ল্যাদাপোকা দমনেও এই নিম দ্রবণ বিশেষ কার্যকরী বলে জানিয়েছেন তিনি। এই নিম দ্রবণ সরাসরি পোকা মারবে না। তবে যে কোনও পোকা তাড়াতে সাহায্য করবে বা তার নিয়ন্ত্রণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়