শিরোনাম
◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৯:১২ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে মন্দিরে চুরি যাওয়া ১৯ মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী সার্বজনীন রাধা মাধব মন্দিরে চুরি যাওয়া ১৮টি পিতলের মূর্তি ও ১টি কর্তালসহ বিপ্লব এলাহি মিন্টু (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিক্তিতে ইয়ার্ড কলোনি এলাকায় তার স্বশুড়বাড়ী থেকে চোরাই মুর্তি উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। বিপ্লব হোসেন উপজেলার উপড় পোওতা গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে। সে সান্তাহার ইয়ার্ড কলোনী স্বশুড় এমদাদুল হকের বাসায় বসবাস করছিল।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে সান্তাহারস্থ রথবাড়ী সার্বজনীন রাধা-মাধব মন্দিরের পূজা শেষে পূজারীরা দরজা বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে মন্দিরের গেটের তালা ভেঙ্গে চোরেরা মন্দিরে প্রবেশ করে শ্রীশ্রী রাধা জগনাথ বলদেব ও শুভদ্রা দেবীর পড়নের ১ ভরি ওজনের স্বর্ণের গহনা, ১৫ ভরি ওজনের মাথার মুকুট, চাঁদির তৈরী পিতলের বড় ছোট ৩২টি কৃষ্ণ, রাধা ও গোপাল মূর্তি, কাঁসার বাসনসহ ১লাখ ৩৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরের সদস্য প্রদীপ ভৌমিক বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করে।

সম্প্রতি পুলিশ ৭জনকে গ্রেফতার দেখিয়ে সান্তাহার ইয়ার্ড কলোনির ইউসুফ ব্যাপারী, সুইট, কলসা রথবাড়ীর মেহেদী হাসান বনি, কলসা কোঁচকুড়ির নুপুর ও তার ভাই বেলাল হোসেন এই ৫আসামীকে আদালত কর্তৃক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অবশেষে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিপ্লব হোসেনকে তার শ্বশুরের বাসা থেকে গ্রেফতার করে। এসময় মন্দিরের চোরাই ১৮টি পিতলের মূর্তি ও ১টি কাসার কর্তাল (জুড়ি) উদ্ধার করেন।

  • সর্বশেষ