শিরোনাম
◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের আন্দোলন ও বেগম জিয়ার মুক্তি সঙ্গে মিশে একাকার : দুদু

শিমুল মাহমুদ : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, মিথ্যা মামলায় কারাবন্দি দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি আন্দোলনের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজের অধিকার যদি অর্জন করতে হয় তাহলে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্রের আন্দোলন বেগম জিয়ার মুক্তি আন্দোলনের সঙ্গে এখন একাকার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের পাশে ন্যায়ের সংগ্রামে পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন তারা সব সময় দেশের মানুষের পাশে থাকে।

শনিবার (৪ মে) ইতালির স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তাকে সংবর্ধনা দেয়া হয়।
শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজন্ম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি মানুষের অধিকারকে গুরুত্ব দেন বলে আজকে তাকে অবৈধ সরকার মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছে। এ সরকার ক্ষমতা দখলকারী সরকার। যারা ভোটের নামে তামাশা করেছে গত জাতীয় সংসদ নির্বাচনে। এই সরকারকে যদি ক্ষমতা থেকে অপসারণ না করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র বিপন্ন হবে।

স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। সভা পরিচালনা করেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ঢালী। সভায় ইতালি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়