শিরোনাম
◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী? ◈ ৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি ◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংহাসনে থাই রাজা, মাথায় ৭ কেজি ওজনের মুকুট

ডেস্ক রিপোর্ট : ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে রানির মর্যাদা দিয়ে আলোচনায় আসা থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের সিংহাসনে আরোহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যুগান্তর ।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৯ মিনিটকে মঙ্গলজনক সময় বিবেচনা করে ভাজিরালংকর্নের রাজা হিসেবে সিংহাসনে আরোহণের রীতি পালন শুরু হয়। এ সময়ে রাজা ভাজিরালংকর্ন পোশাক পরিবর্তন করে সাদা একটি পোশাক পরেন। এরপর তাকে শুদ্ধিকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এ জন্য সারা দেশের শতাধিক স্থান থেকে সংগ্রহ করা পবিত্র পানি ব্যবহার করা হচ্ছে।

অনুষ্ঠানে ৬৬ বছর বয়সী রাজাকে ৭.৩ কেজি (১৬ পাউন্ড) বিজয়ের মহান মুকুট হস্তান্তর করা হয়। তিনি সেটা মাথায় পরেন। এরপর তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে রাজত্বের প্রতিশ্রুতি দিয়ে প্রথম রাজকীয় ফরমান জারি করেন। ৬৯ বছর আগে তার বাবা এ আনুষ্ঠানিকতা করেছিলেন। রাজত্বের প্রতীক হিসেবে তিনি পাঁচটি রাজদণ্ড গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে গ্রেট ক্রাউন অব ভিকটরি।

২০১৬ সালে তার বাবা রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা মনোনীত হন তিনি।

অভিষেকের কয়েকদিন আগেই আশ্চর্যজনকভাবে রাজা ভাজিরালংকর্ন তার দীর্ঘদিনের দেহরক্ষী সুতিদা তিদজাইকে বিয়ে করেন এবং রানী উপাধি দেন। এর আগেও ভাজিরালংকর্ন তিনটি বিয়ে করেন। সেখানে তার সাতটি সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়