শিরোনাম
◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলিয়ান অ্যাসাঞ্জের ৩৫০ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৩৫০ দিনের কারাদণ্ড দিয়েছে বিট্রিশ আদালত। আদালতের দেয়া জামিন শর্ত ভঙ্গ এবং প্রায় সাত বছর ধরে পালিয়ে থাকার কারণে তাকে এ কারাদণ্ড দিয়েছে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণা করেন বিচারক ডেবোরাহ টেইলর।বাংলাদেশ প্রতিদিন।

আজ বুধবার (১ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে আদালতের এ রায় ঘোষণার পর, বাইরে অবস্থান নেয়া অ্যাসাঞ্জের সমর্থকরা এর প্রতিবাদে আদালতের উদ্দেশে ‘লজ্জা হওয়া উচিৎ’ বলে স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস ২০১০ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ওই সময় মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস ব্যাপক আলোচনার জন্ম দেয়।

যৌন নিপীড়নসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পালিয়ে ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ভেতরে আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। প্রায় সাত বছর সেখানে থাকার পর ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে গেলে গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) দূতাবাসের ভেতর থেকেই গ্রেফতার হন তিনি।

  • সর্বশেষ