শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউপির দূর্গাপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন, ফারুক মিয়ার মেয়ে রূপন্তি (৪) ও পৌর এলাকার আসাদনগর গ্রামের দিনিয়া আক্তারের মেয়ে প্রিয়ন্তি (৩)।

পরিবার ও স্হানীয় সূএে জানা গেছে, দূর্গাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় একজন অসাবধানতা বশত পুকুরে গেলে তাকে আরেক জন পানিতে নেমে পড়ে। সাতার না জানায় দুজনেই পুকুরে পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ ভেসে উঠলে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করে। প্রিয়ন্তি ও রূপন্তি সম্পর্কে মামাতো ও ফুফুতো বোন হন।

বাঞ্ছারামপুরে থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ