শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্ডে থাকবে এবার চিপ-অ্যান্টেনা, বদলে গেল এটিএম কার্ড

নয়াদিল্লি: এবার কার্ড স্ক্র্যাচ করার ঝামেলা শেষ। ‘কনট্যাক্টলেস’ ফোরেক্স কার্ড নিয়ে এল অ্যাক্সিস ব্যাংক। ভারতের প্রথম ব্যাংক হিসেবে কনট্যাক্টলেস ফোরেক্স কার্ড চালু করল অ্যাক্সিস ব্যাংক। এই ফোরেক্স কার্ডে ১৫ টি কারেন্সি লোড করা যাবে।

এবার ভারতীয় পর্যটকদের জন্য সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ব্রিটেনে গিয়ে টাকা লেনদেন করা আরও সুবিধাজনক হয়ে যাবে। পরবর্তীকালে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডেও মিলবে এই সুবিধা, এমনটাই জানানো হয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে।

এই কার্ডে একটা ‘চিপ’ থাকবে ও একটি অ্যান্টেনা থাকবে যা রেডিও ফ্রিকুয়েন্সির সাহায্যে চলবে। এই কার্ডের মধ্যে লেনদেন হবে অনেক দ্রুত ও সহজেই। কোনও জিনিস কেনার পর টার্মিনালের কাছে নিয়ে যেতে হবে কার্ডটিকে। তাহলেই হয়ে যাবে ট্রান্সজাকশন। প্রসেস সম্পূর্ণ হলে চলে আসবে এসএমএস। এটি অনেক বেশি নিরাপদ বলেই মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ