শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনে দেশের ৩ কোটি মানুষ উদ্বাস্তুু হবে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, বললেন মুনীরুজ্জামান

কেএম নাহিদ : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিস (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মুনীরুজ্জামান বলেন, বিজিএমই ভবন ভাঙ্গার ফলে রাজধানী জলাশয় মুক্ত হলো এবং আইনের শাসনের প্রতি আমাদের সম্মান দেখানো হলো। তবে রাজধানী সহ পুরো দেশটা যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে আছে, আমরা তা বুঝতে পারছি না। মঙ্গলবার এনটিভির এই সময় টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন এই নিরাপত্তা বিশ্লেষক।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষতি সম্মুখীন হতে হবে তা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের আমাদের সমুদ্র পৃষ্ঠের পানির স্তর বেড়ে যাবে। এর ফলে দেশের ৩ কোটি মানুষ উদ্বাস্তুু হবে। যা দেশের জন্য নয় গোটা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমতি হতে পারে যা আমরা বুঝতে পারছি না।

তিনি বলেন, জলবায়ু নিয়ে রাষ্ট্রপ্রধান যতোটুকু না চিন্তিত আামাদের দেশের জনগণ ততটুকু উদাসীন। নিজের অজান্তে আমাদের ভবিষৎ বাসযোগ্য নগরীকে অবাসযোগ্য করে ফেলছি। ঢাকার জলাবদ্ধতা কমাতে সকল জলাশয়কে তা উদ্ধার করে প্রাণবন্ত করতে হবে।

  • সর্বশেষ