শিরোনাম
◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে মাদক নির্মূল ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের র‌্যালি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ‘অস্ত্র ধরিনি, কলম ধরেছি, লক্ষ্য করেছি ঠিক।’ ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত দেশ গড়ি।’ এ শ্লোগানকে সামনে রেখে স্কুল-কলেজের শিক্ষার্থীরা হিলিতে মাদক নির্মূল ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালি ও পথ সভা করেছে।

হাকিমপুর থানা পুলিশের আয়োজনে সোমবার বেলা ১১টায় হিলির চারমাথা থেকে একটি র‌্যালিটি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় হাকিমপুর পৌর এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থীরা।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিলির চুড়িপট্রি মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা নিবার্হী কর্মকর্তা  আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হুদা খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, সুর্যমুখী ক্লাবের সভাপতি হজরত আলী, হিলি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসনিম ও হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুহিত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়