শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানের সামরিক শাসনের দ্বিতীয় দিনের মাথায় ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করলেন অন্তর্বর্তীকালীন সরকার

শাহনাজ বেগম : সুদানের অন্তর্বর্তীকালীন সরকার লে. জেনারেল আবদেল ফাত্তাহ আবদেলরহমান বুরহান দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন, রাত্রিকালীন কারফিউের অবসান এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির ঘোষনা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় তিনি এ অঙ্গিকার করেন। বিবিসি

ওমর আল-বাশির সরে যাওয়ার পরও সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভ অভ্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বেসামরিক সরকারের শাসন ব্যবস্থার দাবিতে রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে।

জেনারেল বুরহান ক্ষমতা দখলকারী প্রতিরক্ষামন্ত্রী আহমেদ আওয়াদ ইবনে আউফের পদত্যাগের পর দেশটির ক্ষমতা দখলে নেন। তিনি সকল প্রাদেশিক সরকার পরিবর্তন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর অঙ্গিকার করেছেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে পর্যন্ত প্রায় দুই বছর সামরিক শাষন স্থায়ী হবে এবং সুদানে শান্তি, আদেশ ও নিরাপত্তা বজায় থাকবে। শনিবার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হামদান দাগালোকে অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক কাউন্সিলের ডেপুটি হেড হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ