শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেহাতই মাঝারি মানের অভিনেত্রী আলিয়া’!

মুসফিরাহ হাবীব: আলিয়ার উপর বলিউড কুইন কঙ্গনা রানাউত এত ক্ষাপ্পা কেন তা বোঝা দায়। যে কোনো কিছু নিয়ে আলিয়াকে তার কটাক্ষ করা চাই ই-চাই। অনেকবারই আলিয়াকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা। ‘রাজি’ ছবিতে আলিয়ার অভিনয় নিয়েও কম জলঘোলা করেননি তিনি।

এবার তিনি পড়েছেন ‘গুল্লি বয়’ নিয়ে। “এ ছবিতে আলিয়ার অভিনয় আহামরি নয়, বরং নেহাতই মাঝারি মানের। একমাত্র রণবীর সিং ফাটিয়ে দিয়েছেন বলেই এ যাত্রায় আলিয়া পার পেয়ে গেছেন। নইলে কেউ আলিয়াকে পুছতও না,” এমনই মন্তব্য কঙ্গনার।

এমনকী ‘রাজি’র জন্য আলিয়া কীভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করে কঙ্গনা বলেছেন “এগুলো মিডিয়ার বাড়াবাড়ি। রণবীর আর আলিয়াকে নিয়ে এত হৈচৈ এর জন্যই এ পুরস্কার দিতে বাধ্য করা হল আলিয়াকে। এছাড়াও কণবীর কাপুরও আহামরি কিছু অভিনয় করে না।”

এখানেই থামেননি কঙ্গনা। বলেছেন, আলিয়া আর রণবীর সিং-এর সমাজ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তাই তারা রাজনীতি এবং ভোট বিষয়ে একটাও কোনো মন্তব্য করেন না। এর জবাবে আলিয়া বলেন, “আমি কঙ্গনাকে শ্রদ্ধা করি। তার কথা বলার এ স্পিরিট আমার ভালো লাগে। তবে বিশ্বে মতামত দেওয়ার লোকের সংখ্যা কম নেই। সবাই যা বলবে তাই যে আমাকে শুনতে হবে এমন নয়।”

  • সর্বশেষ