শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচার হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের হাঙ্গরসহ বিপন্ন প্রায় প্রাণি, হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র

নুর নাহার : আইনি মারপ্যাচে ঠেকানো যাচ্ছে না হাঙ্গর, শাপলাপাতা মাছের মতো বিপন্ন প্রায় প্রাণীর পাচার। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই এই ধরণের মুল্যবান সামুদ্রিক সম্পদ বিলুপ্ত হয়ে যাবে। এসব বিপন্ন সামুদ্রিক প্রাণীর রক্ষণাবেক্ষণ ঝুলে আছে মৎস্য অধিদপ্তর আর বনবিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ না থাকায়। চ্যানেল ২৪

বঙ্গোপসাগরে পাওয়া মাছের ১১ শতাংশ হাঙ্গর, স্টেক আর শাপলাপাতা রাখা, শাপলাপাতা মাছ বঙ্গপোসাগরে। প্রতি বছর অবৈধভাবে পাচার হয় ৪ হাজার টনের মতো। তাই হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র ও নীল অর্থনীতি।

জুওলজিক্যাল সোসাইটির সহ সভাপতি মনমোথ নাথ সরকার বলেন, বিদ্যমান মৎস আইনে মৎস সম্পদ হিসেবে এসব মাছ ধরার স্বীকৃতি নেই। এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়েছে। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ করতে প্রস্তুত না।

শেরে- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বলেন, আইনের মধ্যে নির্দিষ্ট তালিকা অনুযায়ী কি করতে হবে সরাসরি সেভাবে বলা নেই। এ জায়গায় একটু সামঞ্জস্য বিধান করা দরকার।

বন বিভাগের বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, যে প্রজাতিগুলো নিরাপত্তা আইনের নতিভুক্ত হয়নি, শিডিউল সংশোধন করে সেগুলোকে অর্ন্তভুক্ত করার উদ্যোগ নিয়েছি।

গবেষকরা জানান, জীবনচক্র আর প্রজনন মৌসুম দীর্ঘ হওয়ায় এসব প্রাণী সংখ্যায় অনেক কম। এদের রক্ষায় তাই জেলেদের প্রশিক্ষণ ও প্রণোদনার বিকল্প নেই।

তবে ৩৫৪ নটিক্যাল মাইলে নীল অর্থনীতির বিকাশে, নিঝুম দ্বীপ আর সেন্টমার্টিনের আশপাশকে সংরক্ষিত এলাকা ঘোষণার জোর দেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়