শিরোনাম
◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেরুতে ৪ কোটি বছর আগের ৪ পায়ী তিমি ফসিলের সন্ধান

আব্দুর রাজ্জাক : পেরুতে যে ৪ পায়ী তিমির ফসিল পাওয়া গেছে তা প্রায় ৪ কোটি ৩০ লাখ বছর আগের হতে পারে। প্রাচীন এই স্তন্যপায়ী প্রাণিটি পানিতে সাঁতার কাটতে ও মাটিতে হাঁটতেও পারতো বলে প্রতœজীবাশ্মবিদরা বৃহস্পতিবার জানান। বিবিসি

প্রতœজীবাশ্মবিদরা বলেন, ১৩ ফুট লম্বা এই তিমির হাতের মতো ৪টি পা ছিলো যা তার ওজন বহনে সক্ষম। এই প্রজাতির শক্তিশালী লেজও ছিলো এবং এদের অন্য আধা জলজ প্রাণী ওটার ও বিভারের সঙ্গে তুলনা করা যায়।

তিমির এই ফসিলটি পেরুর দ্বীপ প্লায়া মেডিয়া লুনায় পাওয়া গেছে। বেলজিয়ামের ইন্সটিটিউট অব ন্যাচারাল সাইন্সের বিজ্ঞানি অলিভিয়ার ল্যাম্বার্ট বলেন, ভারত ও পাকিস্তানের বাইরে পৃথিবীতে এমন নমুনা কখনো পাওয়া যায়নি।

বর্তমান তিমিগুলো এই চার পায়ী প্রজাতির বিবর্তিত রুপ বলে মন্তব্য করেছেন লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের প্রাচীন তিমি গবেষক ট্রাভিস পার্ক। এবং প্রাচীন এই প্রজাতি বিভিন্ন বস্তুর আঘাতে বিবর্তিত হয়ে আজকের নীল তিমিতে রুপান্তরিত হয়েছে।

এই ফসিলটি পেরু, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের একদল প্রতœজীবাশ্মবিদ ২০১১ সালে খুঁজে পায়।

  • সর্বশেষ