শিরোনাম
◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে অনন্য রেকর্ড করলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১২তম আসর। ১২ বছরের ইতিহাসে আইপিএলের বাকি দলগুলি যা করে দেখাতে পারেনি, বুধবার রাতে ঘরের মাঠে ঠিক সেটাই করে দেখাল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৭ রানে জয় তুলে নিয়ে ওয়াংগোড়েতে ইতিহাস গড়ে রোহিত শর্মার দল। প্রথম দল হিসাবে আইপিএলে ১০০টি ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়ে তিন বারের চ্যাম্পিয়নরা।

মুম্বাইয়ের মতোই তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই ম্যাচ জয়ে নব্বইয়ের ঘরে আছে। তবে দু’বছর নির্বাসিত থাকায় এখনও সেঞ্চুরি করা হয়নি মহেন্দ্র সিং ধোনিদের। দ্বিতীয় দল হিসাবে আইপিএলে একশো ম্যাচ জয়ের গ-ি টপকে যাওয়ার সুযোগ রয়েছে ধোনির দলে সামনে।

২০০৮ থেকে শুরু করে এদিন চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ পর্যন্ত আইপিএলে মোট ১৭৫ বার মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জিতেছে ১০০টি ম্যাচে। হেরেছে ৭৫টি ম্যাচে। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মুম্বাইয়ের নাম রয়েছে।

১৫২টি ম্যাচে ৯৩টি জয় তুলে নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬৭টি ম্যাচে তারা জয় তুলে নিয়েছে ৮৮টি।

https://twitter.com/IPL/status/1113509104989790208

  • সর্বশেষ
  • জনপ্রিয়