শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের শেষ নাটক মোকাব্বিরের শপথ, বললেন বিএনপি নেতা রিপন

কেএম নাহিদ: বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, গণ ফোরামের এমপি মোকাব্বির খান সংসদে শপথের আগ্রহ দেখিয়ে স্পিকারের কাছে চিঠি লিখেছেন যে প্যাডে, সেটা নাকি না বলে নিয়েছেন। এমনটা বললেন তাদের দলের সিনিয়র নেতারা। আমি বুজতে পারছিনা, এই না বলে প্যাড নেয়াকে সবাই কী বলবে। যারা লুকোচুরির পথ বেছে নেয় সেই এমপি আর সংসদের তার অবস্থা কী হবে তা ভাবার জন্য দেশের মানুষের কাছে ছেড়ে দিলাম। মঙ্গলবার সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কতোটা নির্লজ্জ হতে পারে মোকাব্বিরের শপথ থেকে তা বুঝতে পারি। যে একটা তামাশার নির্বাচন আওয়ামী লীগ করলো রাতের বেলা। বিশে^র কোন দেশ বা নির্বাচন পর্যবেক্ষক সংগঠন সেই নির্বাচনকে বৈধতা দেয় নাই। সেই সরকারকে বৈধতা দিতেই একটার পর একটা অপকর্ম করছে।

তিনি বলেন, সরকারের গ্রহণযোগ্যতা, সংসদস্যদের গ্রহণযোগ্যতা দিতে কেনো অপকর্ম নেই যে তারা না করেছে। সর্ব শেষ এই মোকাবিবর খানের সংসদে যোগ দেয়া, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ র্নিলজ্জের শেষ পর্যায় পৌঁছে গেলো।

  • সর্বশেষ