শিরোনাম
◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ◈ ১৫ দিন পর সচল এলএনজি টার্মিনাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ◈ কৃষকের হাতে পৌঁছানোর আগে পরীক্ষার আওতায় আসবে আমদানিকৃত কীটনাশক ◈ ১০ মিনিটেই দর্শক কমেছেন প্রায় ৪৪ হাজার! শেখ হাসিনার লাইভে আসলে কী ঘটেছিল? ◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়েবি মামলা বলে কোনো মামলা আমাদের পুস্তকে নেই, বললেন পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায়

মঈন মোশাররফ : অক্টোবর-নভেম্বর মাসে আমরা বহু মানুষকে হাইকোর্টের বারান্দায় ঘুরতে দেখেছি। গায়েবি মামলা বা বেনামি মামলায় তাদের আসামি করা হয়েছে। এই মামলাগুলো প্রশাসন কীভাবে দেখেন, এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বুধবার ডয়চে ভেলেকে বলেন, মামলা তো দৃশ্যমান এবং বাস্তব। এটি গায়েবি হয় কীভাবে? মামলার সঠিক তদন্ত হচ্ছে কিনা সেটা আমরা বিশেষ নজরে দেখি। গায়েবি মামলা বলে কোনো মামলা আমাদের পুস্তকে নেই। এখন এই মামলায় যাদের আসামি করা হয়েছে তারা জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু মামলাতো গায়েবি হতে পারে না।

তিনি আরো বলেন, মামলাটি মিথ্যা না সত্য, সেটা তো তদন্তের উপর নির্ভর করে। একটা মামলা যখন হয় তখন তদন্ত কর্মকর্তা আগে দেখেন সেটা ধর্তব্য অপরাধ কিনা। তদন্ত কর্মকর্তার কাছে যদি মনে হয় বা যথেষ্ট তথ্যপ্রমাণ পান, তাহলে তিনি অভিযুক্তকে গ্রেফতার করতে পারেন। এটা নিয়মিত মামলার ক্ষেত্রে। যে মামলাগুলো নিয়মিত নয় অর্থাৎ কোর্ট পিটিশনের মাধ্যমে যে মামলা হয়, সেখানে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে অনেক আসামিকে গ্রেফতার করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়