শিরোনাম
◈ জ্বালানি নিরাপত্তায় নতুন রূপরেখা, অনুমোদন পেল নবায়নযোগ্য জ্বালানি কৌশল ◈ শোকযাত্রা শেষে ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় খামেনি ◈ রেকর্ড গরমে ইউরোপে মৃত্যুমিছিল, জার্মানিতে ৫ হাজারের বেশি প্রাণহানি ◈ ন্যাটো নেতাদের হাতে আগ্নেয়াস্ত্র হিসেবে রিভলবার ও ৫০০ গুলি তুলে দিলেন এরদোয়ান, তৈরি হলো বিতর্ক ◈ মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি ◈ পাহাড়ধস ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে বাড়ি নির্মাণ করবে সরকার ◈ প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা ◈ ২০২৮ সালের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের শঙ্কা, বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় বাংলাদেশ ◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের বই ভিনদেশি ভাষায় অনলাইনে প্রকাশ জরুরি, বললেন অজয় দাসগুপ্ত

মঈন মোশাররফ : মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক অজয় দাসগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বই ইংরেজিতে অনুবাদ হয়েছে। বাংলা একাডেমির সব কাজই ইংরেজিতে অনুদিত। কেউ ব্যক্তিগতভাবে ইংরেজিতে লিখেছেন । কিন্তু বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরতে ইংরেজিসহ নানা ভাষায় মুক্তি যুদ্ধের বই অনলাইনে প্রকাশ করতে হবে। এর জন্য শুধু সরকারি নয়, সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার ডয়চে ভেলেকে তিনি বলেন, বাংলাদেশের গবেষক বা ছাত্র, যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ও গবেষণা করেন, তাদের বৃত্তির বিনিময়ে কাজে লাগানো যেতে পারে । এখন এগুলো অনলাইনেও প্রকাশ করা সম্ভব । বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কেউ অনলাইনে তা করতে পারেন । বিদেশিদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে ।

তিনি জানান, আবেগ এবং শুধু জাতীয়তাবাদের বীরত্বের কাহিনি প্রকাশ করলে তা বিদেশিদের আগ্রহ তৈরি করতে নাও পারে। ইতিহাস রাজনৈতিক না হয়ে হতে হবে গণমানুষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়