শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃত মুক্তিযোদ্ধার বিপরীতে তালিকায় অধিকাংশই ভুয়া, বললেন মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শামসুল

হিমাদ্রি শেখর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শামসুল কাউনাইন বললেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স বাড়ার সাথে মুক্তিযোদ্ধাদের তালিকাও বেড়েছে। ৪৮ বছরে মুক্তিযোদ্ধাদের নামের তালিকাও অনেক বেড়েছে। যাদের মধ্যে অধিকাংশই ভুয়া মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা অবশ্যই মুক্তিযুদ্ধে তার ব্যবহৃত অস্ত্র, সহযোদ্ধা ও ট্রেনিং ক্যাম্পের নাম বলতে পারবে। কিন্তু এদেশে অসৎ মানুষের সংখ্যা বেশি হবার কারণে নানান পদ্ধতি কাজে লাগিয়ে তালিকায় নাম অর্ন্তভুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন। যাদের অধিকাংশই শুধু নামধারী ও সুবিধাবাদী।

মুক্তিযোদ্ধা শামসুল বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি ভারতে মেলাঘর ক্যাম্পে ট্রেনিং নিলেও ৮-১০ টি ট্রেনিং ক্যাম্পে গিয়েছি। সে সব ট্রেনিং ক্যাম্পের ব্যাপারে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। এখন অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছেন যারা অনেকেই নিজের ট্রানিং ক্যাম্পের বর্ণনাই দিতে পারবেন না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংশোধন করতে গেলেই একজন আসল মুক্তিযোদ্ধার বিপরীতে দশজন ভুয়া মুক্তিযোদ্ধা নিজের নাম নিবন্ধন করেন।

  • সর্বশেষ