শিরোনাম
◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমআইএসটিতে গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

ইসমাঈল ইমু : ২) মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মঙ্গলবার ১৭তম গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

৩) সেনাপ্রধান গ্রাজুয়েটিং ছাত্রছাত্রীদের বলেন, তোমাদের সাফল্য অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। বর্তমান সময়ে এর ব্যাপক বিস্তৃতি সর্বক্ষেত্রে আকৃষ্ট হয়েছে। দেশপ্রেম, সততা এবং আন্তরিকতার সাথে দেশের উন্নয়নের জন্য তোমাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করবে।

৪) সেনাবাহিনী প্রধান এমআইএসটির বিস্ময়কর অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষভাবে ধারাবাহিক সহায়তা এবং দিকনির্দেশনার সাথে জড়িত সার্ভিসেস হেডকোয়ার্টারস সমূহকে উৎসাহ প্রদান ও প্রশংসা করেন। তিনি এমআইএসটিকে সেন্টার অব এক্সিলেন্স’ করার জন্য সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

৫) এ বছর গ্রাজুয়েশন সম্পন্ন করেন ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৭ জন বেসামরিক, ২২৫ জন সামরিক এবং ২ জন বিদেশী শিক্ষার্থী।কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নিউক্লিয়ার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএ-৮২৮১ মেজর কে এম যাহিন নাসিরকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ প্রদান করা হয়।

৬) অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, এমআইএসটির কমান্ড্যান্ট কমডোর এম মুনির হাসান এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ