শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

সুজন কৈরী : ২) রোববার দুপুরে সোনারগাঁও হোটেলের বিপরীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এমন কথা বলেন।

৩) ডিএমপি কমিশনার বলেন, যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা ও পথচারীদের সুষ্ঠু চলাচল নিশ্চিতকরণে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হচ্ছে। ব্যাপক উন্নয়ন কাজ ( এমআরটি, বিআরটি, মেট্রোরেল) রাজধানীর রাস্তা সংকুচিত হয়ে এসেছে। যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমরা সর্বদা পরিশ্রম করে নানা উদ্যোগ গ্রহণ করে যানজট সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করছি। ১৫০টি বাসস্টপ চিহ্নিত করে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রোড মার্কিং করা হয়েছে। বাসচালকদের প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, বাসচালকরা যেন যথাযথ নিয়ম মেনে যাত্রী ওঠানামা করান। সেইসঙ্গে একটি ইন্টারসেকশন থেকে আরেকটি ইন্টারসেকশন পর্যন্ত বাসের দরজাগুলো বন্ধ রাখতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না। নিয়ম না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

৪) আছাদুজ্জামান মিয়া বলেন, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো অপরাধ। কাউকে মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাতে দেখলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পথচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ছাড়া কোনো পথচারী রাস্তা পারাপার হবেন না। অনেক সময় পথচারীরা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে রাস্তা পার হন। রাস্তার মাঝখানের আইল্যান্ডের কাঁটাতারের বেড়া ভেঙে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হন। এসব না করে পথচারীদেরকে নিয়ম মেনে রাস্তা পার হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।

৫) গাড়ির কাগজপত্র ঠিক রাখার আহ্বান জানিয়ে যানবাহনের মালিক ও চালকদের উদ্দেশে বলেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করতে দেয়া হবে না। চালকদের মাসিক ঠিকাদারি ভিত্তিতে গাড়ি চালাতে দেবেন না। তাহলেই কেবল যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে। রাজধানীর সব বাস যেন ছয়টি কোম্পানির মাধ্যমে চলে, সে বিষয়ে একটি কৌশল নির্ধারণ করা হচ্ছে।

৬) ডিএমপি কমিশনার বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে এসব প্রতিরোধ করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। একসময় নানাবিধ স্টিকার লাগিয়ে প্রভাবশালী লোকজনও উল্টোপথে গাড়ি চালাতেন। আমরা কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেণ, সড়কে শৃঙ্খলা ফেরাতে যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়