শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ‘ক্রিকেট চাচা’ ম্যানহোলে পরে আহত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট প্রেমী চৌধুরি আবদুল আজিজ দেশ বিদেশে নিজের দেশকে সমর্থন করার জন্য ঘুরে বেড়ান। পাকিস্তান ‘ক্রিকেট চাচা’ খ্যাত ম্যানহোলে পরে আহত হয়েছেন। পাকিস্তান নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। ফাইনালসহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মোট আটটি ম্যাচ এবার অনুষ্ঠিত হচ্ছে নিজ দেশে।

তবে ক্রিকেট ফেরাতে যত তোড়জোড়, ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ ঠিক রাখতে বোধ হয় ততটা তোড়জোড় নেই দেশটির ক্রিকেট বোর্ডের। পিএসএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, অথচ করাচি জাতীয় স্টেডিয়ামের বাইরে ২২টি ম্যানহোলের ঢাকনা নেই, রিপোর্ট করেছে জনপ্রিয় গণমাধ্যম 'দি নিউজ'-এর করাচি সংস্করণ।

ঢাকনাবিহীন এমনই একটি ম্যানহোলে পড়ে গুরুতর আহত হয়েছেন সেই ক্রিকেট চাচা। ৬৯ বছর বয়সী এই চাচা পিএসএলের ম্যাচ দেখে ফেরার সময় একটি ম্যানহোলে পড়ে যান।

'দি নিউজ'-এর প্রতিবেদককে ‘ক্রিকেট চাচা’ বলেন, ‘সোমবার পিএসএলের ম্যাচ দেখে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন একটি ম্যানহোলে পড়ে যাই। আমি তলপেট এবং পাঁজরের নিচের দিকে চোট পেয়েছি। অনেক ব্যথা পেয়েছি।’

প্রতিবেদককে তার ব্যথা পাওয়া জায়গাগুলো দেখিয়ে বলছিলেন ‘ক্রিকেট চাচা’। দর্শক সমর্থকদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ যাতে এই বিষয়টায় নজর দেন সেই আকুতিও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ