শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি ৪ মাসে সর্বোচ্চ ২.৫৭ শতাংশ

রাশিদ রিয়াজ : ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারিতে একলাফে বেড়েছে ২.৫৭ শতাংশ। খাদ্য দ্রব্যের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির হারে এতটা বৃদ্ধি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই)-এর ভিত্তিতে জানুয়ারিতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ২.০৫ শতাংশ। বিজনেস স্ট্যান্ডার্ড

কেন্দ্রীয় তথ্য বলছে, খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার গত বছর ফেব্রুয়ারি মাসে বেড়ে ৪.৪৪ শতাংশ হয়েছিল। গত বছর নভেম্বরে সবচেয়ে কম মুদ্রাস্ফীতির হার ছিল ২.৩৩ শতাংশ। ওই বছর ওটাই ছিল সর্বনিম্ন। ফেব্রুয়ারিতে ঋণনীতি ঘোষণা করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমায় আরবিআই (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক)। বর্তমানে রেপো রেট ৬.২৫ শতাংশ। শিল্পোৎপাদনও জানুয়ারিতে ১.৭ শতাংশ বেড়েছে। তবে যা আশা করা হয়েছিল তার চেয়ে তা কম। অর্থনীতিবিদরা কমপক্ষে ২ শতাংশ বৃদ্ধি আশা করেছিলেন।

শিল্প উৎপাদন প্রসঙ্গে সরকারের রিপোর্ট বলছে, শিল্প ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ২৩টির মধ্যে ১১টি শিল্প গোষ্ঠীর বৃদ্ধির হার ইতিবাচক ছিল ২০১৯-এর জানুয়ারিতে।

  • সর্বশেষ