শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে #লাভ ঢাকা শুরু ১৭ মার্চ, জানালেন মেয়র আতিকুল

জিয়ারুল হক : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে #লাভ ঢাকা নামে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রোববার ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম তার কার্যালয়ে প্রথম কর্মদিবসে এক সংবাদ সম্মেলনে একথা জানান। নিউজ ২৪

তিনি বলেন, ১৭ মার্চ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে মেয়র আনিসুল হক সড়ক থেকে। এসময় মেয়র আতিকুল বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি দোকানে বৃক্ষের চারা রোপণ ও ছাদ বাগানকারীদের উৎসাহিত করতে পুরস্কৃত করা হবে। এছাড়াও নগরের মশা নিধনে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

মেয়র আতিকুল বলেন, আগামী এপ্রিল মাস হতে নগরীর বিলবোর্ড ও ফেস্টুন অপসারন কার্যক্রম শুরু করা হবে।

  • সর্বশেষ